Sale!

গাছের পূর্ণ যত্নে ট্রাইকো কম্পোস্ট + অনুখাদ্য + অণুজীব

Price range: ৳ 800 through ৳ 1,790 Delivery charge all bd 100tk

অনুখাদ্য দেয় গাছকে প্রয়োজনীয় খনিজ উপাদান, আর অণুজীব সেই পুষ্টি শোষণ সহজ করে। অর্থাৎ অণুজীব মাটিকে উর্বর রাখে, অনুখাদ্য পূরণ করে গাছের পুষ্টি ঘাটতি।
সহজ ভাষায়, অণুজীব মাটির জৈব পদার্থ ভেঙে উর্বর করে। অনুখাদ্য সেই উর্বর মাটিতে অতিরিক্ত খনিজ যোগ করে গাছের পূর্ণ বৃদ্ধি নিশ্চিত করে।
ট্রাইকো কম্পোস্ট জৈব সার মাটিতে বসবাসকারী ট্রাইকোডার্মা ও অন্যান্য উপকারী অনুজীবের সংখ্যা বাড়িয়ে অনুর্বর মাটিকে দ্রুত উর্বরতা দান করে এবং ক্ষতিকর ছত্রাককে ধংস করে।

আমাদের থেকে কেন নিবেন?

  • Done আমরা শুধু জৈব সার দিচ্ছি
  • Done সারা বছর ফ্রি কনসালটেন্সি
  • Done ভুল পণ্য প্রমাণে, মানিব্যাক
পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ

    Description

    অনুখাদ্য গাছের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং কার্যকরী পুষ্টির উৎস। এতে সাধারণত বিভিন্ন প্রাকৃতিক উপাদান থাকে যা মাটির উর্বরতা বাড়ায়, গাছের মূলের শক্তি বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে। যেহেতু এটি জৈব উপাদান দ্বারা তৈরি, এটি গাছের জন্য রাসায়নিক মুক্ত এবং নিরাপদও বটে। 
    অণুজীব, যাদের ক্ষুদ্র জীবও বলা হয়, পরিবেশের অবিচ্ছেদ্য অংশ এবং কৃষিক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। টেকসই কৃষি পদ্ধতির জন্য রাসায়নিক সার ও কীটনাশক কমিয়ে অণুজীব ব্যবহারের মাধ্যমে অনেক সুফল পাওয়া যায়।
    অণুজীব ব্যবহারের ৭ টি প্রধান উপকারিতাঃ
    ১. সার ও কীটনাশকের খরচ হ্রাস: অণুজীব মাটির উর্বরতা বাড়িয়ে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে রাসায়নিক সার ও কীটনাশকের প্রয়োজনীয়তা কমায়।
    ২. প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: মাটিতে উপকারী জীবাণু ও ছত্রাকের সংখ্যা বাড়িয়ে ক্ষতিকারক জীবাণু ও ছত্রাককে দমনে সাহায্য করে।
    ৩. গাছের খাদ্য গ্রহণ ক্ষমতা বৃদ্ধি: মাটির জৈব পদার্থ ভেঙে হিউমাস তৈরি করে, যা গাছ সহজে শোষণ করতে পারে এমন পুষ্টি উপাদান সরবরাহ করে।
    ৪. মাটির উর্বরতা বৃদ্ধি: জৈব পদার্থ বিঘটিত করে মাটিতে হিউমাস তৈরি করে যা মাটির কাঠামো উন্নত করে এবং জল ধারণ ক্ষমতা বাড়ায়।
    ৫. মাটির গুণাবলী উন্নত: মাটির জমিন, জল ধারণ ক্ষমতা এবং বায়ু চলাচল বৃদ্ধি করে, যা শিকড়ের বিকাশে সহায়তা করে।
    ৬. ক্ষতিকারক ছত্রাক নিয়ন্ত্রণ: উপকারী জীবাণু ও ছত্রাক বৃদ্ধি করে ক্ষতিকারক ছত্রাকের বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করে।
    ৭. টেকসই কৃষির বিকাশ:৷ অণুজীব ব্যবহারে রাসায়নিক সার ও কীটনাশক কমে, যা পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং টেকসই কৃষিতে সহায়ক ভূমিকা পালন করে।
    ট্রাইকো কম্পোস্ট সারের উপকারিতাঃ
     ট্রাইকো কম্পোস্ট জৈব সার মাটিতে বসবাসকারী ট্রাইকোডার্মা ও অন্যান্য উপকারী অনুজীবের সংখ্যা বাড়িয়ে অনুর্বর মাটিকে দ্রুত উর্বরতা দান করে এবং ক্ষতিকর ছত্রাককে ধংস করে।
    মাটির গঠন ও বুনট উন্নত করে পানি ধারণ ক্ষমতা বাড়ায়। পানির অপচয় রোধ ও সেচ খরচ কম হওয়ার ফলে কৃষকের আর্থিক সাশ্রয় হয়।
    মাটির অম্লতা, লবনাক্ততা, বিষক্রিয়া প্রভৃতি রাসায়নিক বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে সক্ষম।
    মাটি ও ফসলের রোগবালা্ই নিয়ন্ত্রণের মাধ্যমে রাসায়নিক বালাইনাশক ব্যবহারকে নিরুৎসাহিত করার ফলে পরিবেশের উন্নতি ঘটে এবং বিষমুক্ত খাদ্য-শস্য উৎপাদনের সম্ভাবনাকে বহুগুনে বাড়িয়ে দেয়।
    গাছের প্রয়োজনীয় খাদ্য উপাদানের বেশির ভাগের উপস্থিতির কারনে কমপক্ষে৩০% রাসায়নিক সার সাশ্রয় হয় বলে কৃষকের উৎপাদন খরচ কমে আসে।
    ফসলের উৎপাদন ও গুণগতমান বাড়িয়ে কৃষকের আয় বৃদ্ধিতে সহায়তা করে।
    ছাদবাগানের গাছগুলোকে স্থায়ীই ভাবে সুস্থ ,সতেজ রাখতে ভার্মি কম্পোস্ট ব্যবহার করা উচিত।

    Additional information

    Weight/ ওজন

    ১০কেজি +৩০০গ্রাম, ৩কেজি + ১০০গ্রাম, ৪০কেজি+৩কেজি +১০০গ্রাম, ৫কেজি+২০০গ্রাম

    Reviews

    There are no reviews yet.

    Be the first to review “গাছের পূর্ণ যত্নে ট্রাইকো কম্পোস্ট + অনুখাদ্য + অণুজীব”

    Your email address will not be published. Required fields are marked *